শিক্ষা

জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ: পাসের হার ৩০ শতাংশ

ঢাকা, ১৫ এপ্রিল – দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার সকালে গুচ্ছ ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এবারের বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় পাসের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন।

এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন এবং অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২২৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩৮ হাজার ৮৮ জন ভর্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। অন্যদিকে পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন শিক্ষার্থী যা মোট উপস্থিত পরীক্ষার্থীর ৬৯ দশমিক ৫০ শতাংশ।

এ ছাড়াও বিভিন্ন কারিগরি ও শৃঙ্খলাজনিত কারণে ১১০ জনের ফলাফল বাতিল করা হয়েছে। ফলাফল বাতিলের কারণ হিসেবে বহিষ্কার, রোল নম্বর ও সেট কোড ভুল এবং পরিচয় সংক্রান্ত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language