করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

ঢাকা, ২০ মার্চ – স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান ও ডিজির ব্যক্তিগত সহকারী (পিএস) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন।
আরও পড়ুন : বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক শুরু
তিনি বলেন, এমআইএসের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের পিএস ও তার পরিবারের সদস্যদেরও করোনা শনাক্ত হয়েছে। এছাড়া গতকাল থেকে ডিজিকে পাচ্ছি না। সম্ভবত তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমও করোনায় আক্রান্ত হয়েছেন।
সূত্র : সমকাল
এন এইচ, ২০ মার্চ









