জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৮ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন। এছাড়াও সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ পারমাণবিক জ্বালানি এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে যে এই বৈঠক দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language