নারায়নগঞ্জ

নারায়ণগঞ্জে সড়কে আগুন জালিয়ে হকারদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ, ০৮ মার্চ – নারায়ণগঞ্জে এক হকার নেতাকে পুলিশ আটক করেছে এমন খবরে রোববার (৭ মার্চ) রাতে শহরের কয়েকস্থানে বিক্ষোভ প্রদর্শন করে বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে হকাররা। পরে পুলিশ এসে ধাওয়া দিলে পুলিশ ও হকারের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

হকাররা জানিয়েছে, ফুটপাতে বসার দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করে আসছে তারা। আজ বিকেলে তারা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে রাত ৮টায় হকাররা আবারও ফুটপাত দখল করার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের বাঁধা দিয়ে সরিয়ে দেয়। এসময় গুজব ছড়ায় হকার নেতা আসাদকে পুলিশ আটক করেছে। এ খবর ছড়িয়ে পড়লে হকাররা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে পাসপোর্ট করাতে গিয়ে রোহিঙ্গা নারীসহ আটক ২

এ ব্যাপারে সদর মডেল থানা(ওসি) শাহ জামান জানান, হকাররা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফুটপাত দখল করার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। কোনভাবেই হকারদের ফুটপাত দখল করে মানুষের চলাচলকে ব্যাঘাত করতে দেওয়া হবে না।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language