পশ্চিমবঙ্গ

তৃণমূলের প্রার্থীর তালিকা প্রকাশ, নন্দীগ্রামে লড়বেন মমতা

কলকাতা, ০৫ মার্চ – পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ২৯১ আসনে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার (৫ মার্চ) সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কালীঘাট থেকেই প্রার্থীর তালিকা ঘোষণা করেন তিনি।

এছাড়া নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন তৃণমূল প্রধান। তিনটি আসন ছাড়া হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার জন্য। দেখে নিন প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা।

তৃণমূলের হয়ে ভোটের লড়াইয়ে অংশ নিতে প্রত্যাশামতো একাধিক টলিউড তারকা এবং খেলোয়াড়কে টিকিট দেওয়া হয়েছে।

আরও পড়ুন : তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ কাল, তালিকায় থাকছে নতুন মুখের চমক

আসানসোল দক্ষিণের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, রাজার-গোপালপুরের অদিতি মুন্সি, বাকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, চণ্ডীপুরে সোহম চক্রবর্তী, শিবপুরে মনোজ তিওয়ারি, মেদিনীপুর সদরে জুন মালিয়াসহ একঝাঁক তারকা রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়।

মমতার প্রার্থী তালিকা এবার তরুণ এবং অধিকতর কম বয়সীদের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রার্থী করা হয়েছে ৫০ জন মহিলাকে। আদিবাসি প্রতিনিধি হিসাবে প্রার্থী করা হয়েছে ১৭ জনকে। তফসিলিভুক্ত সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছে ৭৯ জন। গতবার নির্বাচন করেছিলেন এমন অনেকেই এবার বাদ পড়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন। তিনি ৯ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন। ভবানীপুরে দাঁড়াতেন মমতা, এবারের ভোটে সেখানে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে মমতা বলেন, তৃণমূল সরকার দশ বছর ক্ষমতায় রয়েছে বাংলার উন্নয়নই তৃণমূলের মূল-লক্ষ্য। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি বাংলার মানুষের কাছে ভোট প্রত্যাশা করেন।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ০৫ মার্চ


Back to top button
🌐 Read in Your Language