জাতীয়

মধ্যপ্রাচ্যে গরুর মাংস রফতানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকা,২৭ নভেম্বর-দেশের গরুর মাংস মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আয় ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত তিন মাসে প্রাণিসম্পদ খাত থেকে ৩০৯ কোটি টাকা আয় হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আরও উন্নত ও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

এস এম/ ২৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language