তরুণ জনসংখ্যা বাড়াতে বিয়ে ও সন্তান ধারণে সহায়তার আহ্বান মোজতবা খামেনির

তেহরান,২৪ নভেম্বর-ইরানের তরুণ জনসংখ্যা বৃদ্ধির কৌশলগত গুরুত্বের ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে বিয়ে সহজ করা, সন্তান নেওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়া এবং পরিবারের ভিত্তি আরও শক্তিশালী করতে ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার ‘চতুর্থ জাতীয় জনসংখ্যা পুনরুজ্জীবন পুরস্কার’ অনুষ্ঠানে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
খামেনি বলেন, জনসংখ্যা পুনরুজ্জীবনবিষয়ক চতুর্থ জাতীয় অনুষ্ঠানটি জনসংখ্যার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার চমৎকার সুযোগ। জাতীয় শক্তি, অগ্রগতি এবং আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ইরান গড়ে তোলার অন্যতম প্রধান নিয়ামক হলো কাঙ্ক্ষিত পরিমাণগত ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে দেশের ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিত করা। এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক এই কৌশলগত বিষয়টির ওপর প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি গুরুত্ব দিয়েছিলেন। জাতির সক্ষমতা বাস্তবায়ন এবং বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণে এটি অত্যন্ত কার্যকর। শত্রুর হুমকি ও অশুভ উদ্দেশ্য প্রতিহত এবং নির্মূল করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এস এম/ ২৪ নভেম্বর ২০২৬







