জাতীয়

মালিবাগে সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে নিক্ষেপ, বিস্ফোরিত দুই ককটেল

বিস্ফোরিত দুই ককটেল

ঢাকা,২২ নভেম্বর-ঢাকার মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ আহত হননি।

এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে দুর্বৃত্তরা কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এস এম/ ২২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language