জাতীয়
নিরাপত্তাঝুঁকিতে খুলনা-ঢাকা রুটে বাসের পর ট্রেন চলাচলও বন্ধ

ঢাকা,২০ নভেম্বর-নিরাপত্তাঝুঁকির কারণে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধের পর এবার একই রুটে ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টায় খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ট্রেনটির খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
খুলনা রেলওয়ে স্টেশনমাস্টার জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে এই রুটে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতা ও ভাঙচুরের ঘটনার পর খুলনা থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
এস এম/ ২০ নভেম্বর ২০২৬







