মধ্যপ্রাচ্য

বাহরাইনে মার্কিন সামরিক রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

মার্কিন সামরিক রাডার

তেহরান,১৭ নভেম্বর-উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) চালানো এ হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাহরাইন।

আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের শেখ ঈসা সামরিক ঘাঁটিতে থাকা মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর (ইউএস ফিফথ ফ্লিট) মোতায়েন রয়েছে।

বাহরাইন জানিয়েছে, তারা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। হামলার আগে দেশটিতে বিমান হামলার সতর্কতা জারি করা হয় এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত রবিবারও ইরানের কয়েকটি আকাশপথে চালানো হামলা প্রতিহত করার দাবি করেছিল বাহরাইন। তখন তেহরান জানিয়েছিল, তারা আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে থাকা একটি মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ জবাবে এ হামলা চালানো হয়েছিল বলে দাবি করে ইরান।

এস এম/ ১৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language