নওগাঁ

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, হতাহতের খবর নেই

বাসে আগুন

নওগাঁ,১০ নভেম্বর- নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় পাশাপাশি তিনটি বাস দাঁড় করানো ছিল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুন জ্বলে ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাস দুটির ক্ষয়ক্ষতি হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এস এম/ ১০ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language