শিক্ষা

দেশের ১৭টি বেসরকারি স্কুল-কলেজ সরকারি করার সম্ভাবনা যাচাই করছে সরকার

শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা,০৭ নভেম্বর-দেশের বিভিন্ন এলাকার ১৭টি বেসরকারি স্কুল ও কলেজ সরকারি করার সম্ভাবনা যাচাই করছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা, এলাকার জনসংখ্যা এবং একাডেমিক ফলাফলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে গত ৪ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখা সংশ্লিষ্টদের কাছে একটি চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ সদস্যদের দেওয়া প্রতিশ্রুতি এবং পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি করার সম্ভাবনা যাচাইয়ের জন্য বিবেচনায় রাখা ১৭টি প্রতিষ্ঠান হলো—

1. গাজীপুরের চান্দনায় চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজধাক

2. গাজীপুরের কালিয়াকৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

3. গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

4. বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ভেতরা রজনী বালিকা উচ্চ বিদ্যালয়।

5. বগুড়ার ধুনটে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

6. দিনাজপুর সদরে দিনাজপুর উচ্চ বিদ্যালয়।

7. নাটোরের নলডাঙ্গায় ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়।

8. বরিশালের উজিরপুরে শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়।

9. সুনামগঞ্জের দিরাইয়ে দিরাই উচ্চ বিদ্যালয়।

10. ফরিদপুরের নগরকান্দায় লস্করদিয়া আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়।

11. গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ কালী নারায়ণ উচ্চ বিদ্যালয়।

12. গোপালগঞ্জের কোটালীপাড়ায় পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

13. গোপালগঞ্জের মুকসুদপুরে বাটিকামারী উচ্চ বিদ্যালয়।

14. সিলেটের দক্ষিণ সুরমায় লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ।

15. সিলেটের বালাগঞ্জে কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়।

16. ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ।

17. ঝিনাইদহ সদরে বিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ।

মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে প্রতিষ্ঠানগুলোর আয়তন, সংশ্লিষ্ট ইউনিয়নের সংখ্যা ও জনসংখ্যা, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষকসংখ্যা এবং গত পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা কতটা প্রয়োজন এবং সংশ্লিষ্ট উপজেলায় এর আগে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়েছে, সে তথ্যও জানাতে বলা হয়েছে।

সংশ্লিষ্টদের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পর সেগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। তাই তালিকায় নাম থাকলেও এখনই প্রতিষ্ঠানগুলোর সরকারি হওয়ার বিষয়টি নিশ্চিত নয়। জাতীয়করণের জন্য এখনো কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language