ক্রিকেট

আইপিএলে ক্রিকেটার ধরে রাখার তালিকা জমার সময় দুই দিন বাড়াল বিসিসিআই

বিসিসিআই

আবুধাবি,০২ নভেম্বর-আইপিএলের আগামী আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) তালিকা জমা দেওয়ার সময়সীমা দুই দিন বাড়িয়েছে বিসিসিআই। সোমবার (২ নভেম্বর) দলগুলোর কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, কোন খেলোয়াড়দের দলে রাখতে চায় এবং কাদের ছেড়ে দিতে চায়, তা চূড়ান্ত করতে ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ১৭ নভেম্বর পর্যন্ত সময় পাবে। আগে এই সময়সীমা ছিল ১৫ নভেম্বর।

তবে আইপিএলের মিনি নিলামের তারিখ ও ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ১৫ নভেম্বর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচের কারণেই সময়সীমা বাড়ানো হয়েছে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ওই দিন মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতি বিবেচনা করেই বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে রিটেনশন প্রক্রিয়া শেষ করার জন্য অতিরিক্ত দুই দিন সময় দিয়েছে।

এস এম/ ০২ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language