শিক্ষা
শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

ঢাকা,০১ নভেম্বর-এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান।
সরকারি চাকরিজীবীরা আজ নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। গত জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর ধরে আজ তাদের বেতন দেওয়া হবে। তবে বেতন নির্ধারণের জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ পুরোনো বেতনকাঠামো অনুযায়ী বেতন পাবেন।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামো ঘোষণা করা হয়। এদিকে পে স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আন্দোলনের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট।
এস এম/ ০১ নভেম্বর ২০২৬







