জাতীয়

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ঢাকা,০১ নভেম্বর-বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আশা প্রকাশ করে বলেছেন, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে।

রবিবার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে পৌঁছেছে। এ কারণে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সৌরবিদ্যুতের দিকে যেতে হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আশা করি, আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমাতে পারব।’

তিনি বলেন, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এই এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের বিষয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান হয়ে গেলে গ্রামে আর লোডশেডিং হবে না।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের বাসায়ও সৌরবিদ্যুতের ব্যবহার শুরু করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।

বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ১৭ বছর ধরে বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের কথা বলা হয়েছে। অথচ বিদ্যুৎ খাতে লুটপাটের ফল এখন ভোগ করতে হচ্ছে।

সৌরবিদ্যুৎ প্রসঙ্গে তিনি আবারও বলেন, গত আট মাস ধরে এ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে দেশের মানুষকে উৎসাহিত করতেই এই এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language