জাতীয়

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুর-১০ অবরোধ, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঢাকা,০১ নভেম্বর-ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও রাজপথে নেমেছেন রাজধানীর মিরপুরের পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তারা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রবিবার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ ঘটনা ঘটে। সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এস এম/ ০১ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language