ফুটবল

রোনালদোর হ্যাটট্রিকে আল-খুলুদকে ৫-৩ গোলে হারাল আল-নাসর

রোনালদো

লিসবন,৩০ অক্টোবর-ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে সৌদি প্রফেশনাল লিগে আল-খুলুদকে ৫-৩ গোলে হারিয়েছে আল-নাসর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র ১৫ মিনিটের মধ্যে তিনটি গোল করে দলকে বড় জয় এনে দেন পর্তুগিজ এই মহাতারকা।

ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। তাঁর এই দুর্দান্ত পারফরম্যান্সে আল-খুলুদের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি ক্যারিয়ারের মোট গোলসংখ্যাও বাড়িয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

এই হ্যাটট্রিকের ফলে রোনালদোর পেশাদার ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫-এ। একই সঙ্গে ক্যারিয়ারে ৬৮তম হ্যাটট্রিক করার কৃতিত্বও অর্জন করেছেন তিনি। বয়স বাড়লেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা ফুটবলার দীর্ঘদিন ধরেই ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ গোল করার নজির গড়ে চলেছেন। ক্যারিয়ারের গোলসংখ্যা ১ হাজারে নিয়ে যাওয়ার লক্ষ্যেও এগিয়ে যাচ্ছেন তিনি।

রোনালদোর এই নৈপুণ্যে সৌদি প্রফেশনাল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে আল-নাসর। ২৮ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে দলটি।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language