যূক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ২০২৪ নির্বাচনে অবৈধভাবে ভোট প্রদান: বাংলাদেশি যুবকের বিরুদ্ধে আদালতের অভিযোগ

ওয়াশিংটন, ২৯ অক্টোবর – যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে এক অবৈধ বাংলাদেশি অভিবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়ায় অবৈধভাবে অংশ নেওয়ার গুরুতর অভিযোগে মোহাম্মাদ হাছিবুর রহমান (৩৩) নামের এক প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কার্যালয়ের মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট গত ২৭ অক্টোবর বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে নিশ্চিত করে।

যৌথ তদন্ত ও গুরুতর অভিযোগ

মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হায়েস এবং এফবিআই বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জিমি পলের যৌথ বিবৃতিতে জানানো হয়, হাছিবুর রহমান অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন যে তিনি আমেরিকার নাগরিক নন, তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভস বেছে নেওয়ার ভোট গ্রহণ করা হয়েছিল।

কী শাস্তি হতে পারে অভিযুক্তের?

আমেরিকান আইন অনুযায়ী, অ-নাগরিক বা অবৈধ অভিবাসীদের জন্য দেশটির সাধারণ নির্বাচনে ভোট দেওয়া একটি গুরুতর ফেডারেল অপরাধ।

সর্বোচ্চ শাস্তি: বিচারে দোষী সাব্যস্ত হলে হাছিবুর রহমানের সর্বোচ্চ ১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বাস্তব চিত্র: তবে আমেরিকার ফেডারেল অপরাধের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ সাজা না দিয়ে তা কিছুটা কম দেওয়ার চর্চা দেখা যায়।

বহিস্কারের ঝুঁকি: কারাদণ্ডের পাশাপাশি এই আইনি প্রক্রিয়ার কারণে তাঁর পরবর্তীতে দেশে ফেরত পাঠানোর (ডির্পোটেশন) জোর সম্ভাবনা রয়েছে।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে স্পষ্ট করা হয়েছে, অভিযোগ দায়েরের অর্থই অপরাধ প্রমাণিত হওয়া নয়; যথাযথ আইনি প্রক্রিয়া ও আদালতের চূড়ান্ত বিচারিক শুনানির পর এই মামলার রায় কার্যকর হবে।

এনএন/ ২৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language