জাতীয়

বেতন বাড়ানো ও দ্রব্যমূল্য কমানোর দাবিতে উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরা রাজলক্ষ্মীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা,১৪ অক্টোবর- বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার এক হাজারের বেশি শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়কে যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

বিক্ষোভের সময় শ্রমিকেরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো অথবা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক শরিফা বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে, অন্যথায় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মিল রেখে বেতন বাড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমেছেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language