মধ্যপ্রাচ্য

হরমুজ সংকটের মধ্যেও ইরাকের তেল রপ্তানি বেড়ে দৈনিক ২৭ লাখ ব্যারেল

ইরাকের তেল রপ্তানি

বাগদাদ,১৪ অক্টোবর- হরমুজ প্রণালিকে ঘিরে সংকট ও পরিবহন বিঘ্নের মধ্যেও ইরাকের অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেলে পৌঁছেছে। দেশটির তেল মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ইরাকি বার্তা সংস্থা আইএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র সালিম আল-রিকাবি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও তেল রপ্তানির পরিমাণ ধরে রাখা এবং আরও বাড়ানোর জন্য তেলমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে কাজ চলছে।

তিনি জানান, মে মাসে ইরাকের অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ ছিল দৈনিক প্রায় ২ লাখ ব্যারেল। সেখান থেকে উল্লেখযোগ্যভাবে বেড়ে বর্তমানে রপ্তানির পরিমাণ দৈনিক প্রায় ২৭ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

আল-রিকাবি আরও জানান, তেল রপ্তানি বাড়াতে উত্তর ও দক্ষিণাঞ্চলের রপ্তানি পথগুলোর সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ইরাক-তুরস্ক তেল রপ্তানি পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করার উদ্যোগও চলছে।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language