জাতীয়

৬ আসনের বিনিময়ে জামায়াতের কাছে নতুন বন্দোবস্ত বিক্রির অভিযোগ এনসিপির বিরুদ্ধে

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ

ঢাকা,১৪ অক্টোবর- ছয়টি আসনের বিনিময়ে এনসিপি নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি এনসিপি গড়ে ওঠে। শুরুতে দলটি নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়, তারা মূলত জামায়াতের নিয়ন্ত্রণে থাকা একটি প্রক্সি সংগঠন।

তিনি আরও লিখেছেন, এককভাবে নির্বাচন করার কথা বলে এনসিপি ৩০০ আসনে ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে। কিন্তু পরে দেখা গেল, মাত্র ছয়টি আসনের বিনিময়ে এনসিপি নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করেছে। তাঁর মতে, নতুন বন্দোবস্তের নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখ্যাত এই নতুন দলটি রাজনীতি শেখার আগেই প্রতারণা শিখেছে।

সবশেষে গণঅধিকার পরিষদের এই নেতা লিখেছেন, এনসিপি জুলাইকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গণঅভ্যুত্থানের অনেক অংশীজনকে বাদ দিয়েছে। অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নন, বরং অন্যদের আরও নীতিকথা শোনান।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language