জাতীয়

মোহাম্মদপুর-বসিলা সড়কে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু, অবরোধ তুলে নিলেন অটোরিকশা চালকরা

মোহাম্মদপুর-বসিলা সড়কে দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

ঢাকা, ১১ অক্টোবর-প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর মোহাম্মদপুর-বসিলা সড়কে আবার যান চলাচল শুরু হয়েছে। চালকদের দাবি-দাওয়া নিয়ে পুলিশের আশ্বাস পাওয়ার পর তাঁরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে অটোরিকশা চালকেরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে সড়ক বন্ধ করে অবরোধ শুরু করেন তাঁরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, অটোরিকশা চালকদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। চালকেরা যেসব দাবি জানিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাঁরা মূল সড়কে চলাচলের কথা বলেছেন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, চালকদের যেসব সড়কে চলাচলের অনুমতি রয়েছে, সেখানেই তাঁদের চলতে হবে। পুলিশ তাঁদের বিষয়টি বুঝিয়ে বললে তাঁরা তা বুঝতে পেরে অবরোধ তুলে নেন।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language