মধ্যপ্রাচ্য

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়ে সৌদির পাশে থাকার ঘোষণা ইয়েমেনের

সৌদির পাশে থাকার ঘোষণা ইয়েমেনের

সানা,১১ অক্টোবর-সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। একই সঙ্গে সৌদি আরবের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-আলিমি বলেন, এই অপরাধমূলক হামলা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সন্ত্রাসী চরিত্র এবং বেসামরিক মানুষের জীবন ও ইয়েমেনের জনগণের স্বার্থের প্রতি তাদের অবহেলার প্রকাশ ঘটিয়েছে।

তিনি আরও বলেন, ইয়েমেনের অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশটির নাগরিকদের দুর্ভোগ কমাতে সৌদি আরব যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তখন এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়।

আল-আলিমি বলেন, সৌদি আরবের ওপর আগ্রাসন চালানোর অর্থ হলো ইয়েমেনের নিরাপত্তা, স্বার্থ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও আগ্রাসন চালানো।

তিনি জানান, হুথি বিদ্রোহীদের হুমকি মোকাবিলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারে ইয়েমেনের সরকারি সেনাবাহিনী ও তাদের মিত্র বাহিনী ‘ডন অব ইয়েমেন’ অভিযান চালিয়ে যাবে। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতেও তারা পিছপা হবে না বলে উল্লেখ করেন তিনি।

এস এম/ ১১ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language