জাতীয়

দেশে করোনায় মোট মৃত্যু ৮ হাজার ৪০০ জন

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪০৭ জনের শরীরে। এখন পর্যন্ত সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জনে।

আরও পড়ুন : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাবে বিএনপি

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৬০৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১০৭ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১২ হাজার ৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৪০ লাখ ৩০ হাজার ৬১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র : সমকাল
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language