ঢাকা

কানের দুল গিলে ফেললেন ছিনতাইকারী, বমি করিয়ে উদ্ধার করল পুলিশ

ঢাকা, ২৬ আগস্ট – রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. সেলিম নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ছিনতাই করা দুলটি গিলে ফেলার কথা স্বীকার করলে বমি করিয়ে তার পেট থেকে সেটি উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ী মোড়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কর্তব্যরত অবস্থায় এক নারীর চিৎকার শুনে ট্রাফিক পুলিশ সদস্যরা দেখতে পান এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে সেলিমকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি করে তার কাছে কোনো দুল পাওয়া যায়নি। পরে পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর বিশেষ প্রক্রিয়ায় বমি করানোর মাধ্যমে তার পেট থেকে কানের দুলটি উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনায় জড়িত সেলিম এবং ভুক্তভোগী নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।

এনএন/ ২৬ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language