মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার: বেশি শক্তিশালী ভাবলে রাষ্ট্রটি বিলীন হয়ে যাবে

মস্কো, ২০ আগস্ট – সিরিয়ার ইদলিবে অবস্থিত আল-জুহুর বিমানঘাঁটিতে সম্প্রতি দখলদার ইসরায়েলের বিমান হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। তুরস্ক এই ঘাঁটিতে নিজেদের সেনা মোতায়েন করছে এমন অভিযোগ তুলে ইসরায়েলি বাহিনী সেখানে বোমাবর্ষণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যে অব্যাহত যুদ্ধের পথ বেছে নিলে ইসরায়েল নিজেই ক্ষতিগ্রস্ত হবে।

রাশিয়ার আখমাত স্পেশাল ফোর্সের কমান্ডার লেফটেনেন্ট জেনারেল আপ্তি আলাউদিনোভ এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন।

বার্তাসংস্থা তাস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল যদি নিজেদের শক্তির চেয়ে বেশি শক্তিশালী মনে করতে থাকে তবে এক সময় রাষ্ট্র হিসেবে তারা বিলীন হয়ে যাবে। তার মতে ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়াতে চাইছে যাতে ন্যাটো জোটভুক্ত দেশগুলো এই সংঘাতে জড়িয়ে পড়ে।

আলাউদিনোভ আরও বলেন, আমাদের বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আরও তীব্রতর হবে। ইসরায়েল চাইছে যুদ্ধকে যতটা সম্ভব বিস্তৃত করতে। কিন্তু নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে বড় কোনো সংঘাতে জড়ালে তারা রাষ্ট্র হিসেবে টিকে থাকতে ব্যর্থ হতে পারে।

উল্লেখ্য যে সিরিয়ার আবু-জুহুর বিমানঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েন করছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা তুরস্ক ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এই দাবিকে নাকচ করে দিয়েছে।

এনএন/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language