সিলেট

সিলেটে ট্রিপল মার্ডার: হত্যাকাণ্ডের কথা স্বীকার করে ঘাতক বাবুলের জবানবন্দি

সিলেট, ১২ আগস্ট – সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় স্বামী স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বিকেলে তাকে আটক করা হয়।

পুলিশ কমিশনার জানান যে ওই বাসায় রঙ মিস্ত্রির কাজ করার কারণে বাবুল মিয়ার সেখানে যাতায়াত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

ঘটনার দিন সকালে সে বাড়িতে প্রবেশ করে এবং এরপর দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে একটি রুমে কথাকাটাকাটির এক পর্যায়ে সে ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে গৃহকর্তা আব্দুস সাত্তারের স্ত্রী সুরাইয়া বেগমকেও সে ছুরিকাঘাত করে। সবশেষে আব্দুস সাত্তারকে হত্যা করে বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল।

উল্লেখ্য যে বুধবার সকালে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী আব্দুস সাত্তার তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা আক্তার। নিহত আব্দুস সাত্তারের সন্তানরা প্রবাসী।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এনএন/ ১২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language