সিলেট

শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা শুরু

সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ চতুর্থবারের মতো খুলে প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে।

সিলেট, ১৯ সেপ্টেম্বর- সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। এ জন্য মাজারের দান বাক্স ও ডেকচিগুলোর তালা খোলা হয়েছে।

শনিবার সকাল ৯টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এসব তালা খোলা হয়। এরপর মাজার প্রাঙ্গণে দানের টাকা গণনার কাজ শুরু হয়। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও টাকা গণনার কাজ চলছিল।

এ সময় সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এবং সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সিলেটের গণমাধ্যমকর্মী, সচেতন সিলেটবাসী এবং মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরাও গণনার কাজ পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, প্রায় এক মাস চার দিন পর আবারও শাহজালাল (রহ.) মাজারের দান বাক্সগুলো খোলা হয়েছে।

এস এম/ ১৯ সেপ্টেম্বর ২০২৬




FAQ

শাহজালাল মাজারের দানবাক্স কবে খোলা হয়েছে?

১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় দানবাক্স ও দানের ডেগের তালা খোলা হয়।

এটি কততমবার প্রকাশ্যে টাকা গণনা?

এটি ২০২৬ সালে মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার চতুর্থ দফা।

আগেরবার কত টাকা পাওয়া গিয়েছিল?

১৫ আগস্টের তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া যায়।

আগের তিন দফায় মোট কত টাকা পাওয়া যায়?

প্রকাশিত হিসাব অনুযায়ী, তিন দফায় নগদ পাওয়া যায় ১ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা। প্রথম দফায় ৫ লাখ টাকার চেক যুক্ত করে মোট হিসাব ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা বলা হয়েছে।

এবার কত টাকা পাওয়া গেছে?

প্রতিবেদন তৈরির সময় গণনা চলমান থাকায় চূড়ান্ত পরিমাণ তখনও জানা যায়নি।

Back to top button
🌐 Read in Your Language