জাতীয়

দেশের ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১০ জুলাই – দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নৌ দুর্ঘটনা এড়াতে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকার ছোট নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি তীরবর্তী নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ১০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language