জাতীয়

দেশের বাজারে জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি

ঢাকা, ৭ জুলাই – দেশের বাজারে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি বা জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জুলাই মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্যের কথা ঘোষণা করে বিইআরসি।

এর আগে জুন মাসে জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে।

উল্লেখ্য যে চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের দাম বড় পরিসরে বাড়ানো হয়েছিল এবং পরবর্তীতে ৭ এপ্রিল আবারও দাম বৃদ্ধি করা হয়।

এস এম/ ৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language