জাতীয়

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি নির্বাচন কমিশনের

ঢাকা, ৬ জুলাই – আগামী অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এই নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সোমবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান সীমানা বিরোধ নিষ্পত্তি করতে শীঘ্রই সরকারকে চিঠি দেবে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল নির্বাচন সম্পন্ন করতে কমিশন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন কমিশনার মাছউদ আরও বলেন যে, স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের ন্যায় সফল করতে কমিশন বদ্ধপরিকর।

তবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণমাধ্যমের কার্যকর সহযোগিতা একান্ত প্রয়োজন। এসময় তিনি সাংবাদিকদের সংবাদের মাধ্যমে যেন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশন ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। সংশ্লিষ্ট আইন এবং নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়গুলো গুরুত্বের সাথে পর্যালোচনা করা হচ্ছে। সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনে স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে ইসি।

এস এম/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language