মধ্যপ্রাচ্য

ইরানের সুপ্রিম লিডার আলি খামেনির মরদেহের পাশে ছোট কফিনটি কার?

তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আজ শেষ শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি অতিথিরা। তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে তার মরদেহটি রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে। সেখানে খামেনির মরদেহের পাশে আরও চারটি কফিন দেখা গেছে, যার একটি অত্যন্ত ছোট। সারিবদ্ধভাবে রাখা এই সবকটি কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

তার মরদেহের সাথে আজ সেখানে আরও যে কফিনগুলো রাখা হয়েছে সেগুলো হলো তার জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, জ্যেষ্ঠ কন্যা সৈয়দা বুশরা হোসেইনি খামেনি এবং তার পুত্রবধূ ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল। এছাড়া সেখানে আরও একটি ছোট কফিন রয়েছে যাতে রাখা হয়েছে তার ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গ্র্যান্ড মুসল্লাহতে রাখা সবচেয়ে ছোট কফিনটি ১৪ মাস বয়সী শিশু জাহরা মোহাম্মাদী গোলপায়গানির। শোকাতুর পরিবেশে শ্রদ্ধা নিবেদনের পর এই মরদেহগুলোর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এনএন/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language