দেশে এক দিনে হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১১৯

ঢাকা, ২ জুলাই – দেশে হামের প্রাদুর্ভাবে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত এক দিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ১১৯ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর তীব্র উপসর্গ নিয়ে মোট ৭২৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। বাকি ৬৩১ জন শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৬৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ৯০২ জন ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৭৭ জন।
এনএন/ ২ জুলাই ২০২৬









