ফুটবল

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়, মিলে গেল নিজেরই করা ভবিষ্যদ্বাণী

ক্যানসাস সিটি, ১৮ জুন – ম্যাচ শুরুর আগেই স্কোরলাইন নিয়ে লিওনেল মেসির করা সেই ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত হুবহু মিলে গেছে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা।

ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত জে গ্রুপের এই ম্যাচে হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এটি বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। এই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি স্পর্শ করেছেন একাধিক মাইলফলক। ৩ গোল করার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

এছাড়া জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। আন্তর্জাতিক ফুটবলে তার বর্তমান গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। একইসঙ্গে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ডও গড়েন তিনি। পরবর্তীতে ক্রিশ্চিয়ানো রোনালদো এই রেকর্ডে তার সঙ্গী হন।

ম্যাচ শেষে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো মেসির সেই ভবিষ্যদ্বাণীর কথা গণমাধ্যমকে জানান। তিনি বলেন, মেসি ম্যাচের আগেই এই ব্যবধানে জয়ের কথা বলেছিল এবং শেষ পর্যন্ত সেটিই বাস্তবে পরিণত হয়েছে।

এনএন/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language