মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ৬ জুন – পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানি রাডার স্টেশনে মার্কিন হামলার পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।

আইআরজিসির অ্যারোস্পেস বিভাগ শনিবার ভোরে এই হামলা পরিচালনা করে বলে ইরানের তাসনিম নিউজ এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) নিশ্চিত করেছে।

সেন্টকোম জানিয়েছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে মোট সাতটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে প্রতিটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার মধ্যরাতে হরমুজ প্রণালিতে চারটি ইরানি ড্রোন ভূপাতিত করার পর গোরুক ও কেশম দ্বীপের উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছিল সেন্টকোম।

মূলত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে দেশটিতে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ ৪০ দিন লড়াইয়ের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও মে মাসের শেষ দিক থেকে পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে।

বর্তমানে দুই দেশের বাহিনীর মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

এনএন/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language