মধ্যপ্রাচ্য

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েত সিটি, ৩ জুন – কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ছোঁড়া ড্রোন আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বেশ কিছু মানুষ আহত হয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলাজিজ আল ওতাইবি এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়,

বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে বিস্ফোরকবাহী একাধিক ইরানি সামরিক ড্রোন আঘাত হানে। হামলার পর থেকে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়েছে।

তবে কতজন হতাহত হয়েছেন বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত, সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানানো হয়নি। কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এই হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে ভোরে কুয়েতে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে সেই হামলা সফলভাবে প্রতিহত করেছিল কুয়েতি প্রতিরক্ষা বাহিনী।

এস এম/ ৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language