জাতীয়
তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

রংপুর, ১৫ মে – দেশের রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিরূপ আবহাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে নদীবন্দরগুলোতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এস এম/ ১৫ মে ২০২৬









