জাতীয়

মাঝরাতেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! ঢাকা ও চট্টগ্রামসহ ৮ অঞ্চলে বিশেষ সতর্কতা জারি

ঢাকা, ১৪ মে – তপ্ত রোদের পর রাতের আকাশে সঞ্চার হতে পারে কালবৈশাখী ঝড়ের আভাস। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নির্দিষ্ট ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। অঞ্চলগুলো হলো: ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

পূর্বাভাস অনুযায়ী, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে প্রবল বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এমন বৈরী আবহাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত জারির ফলে ছোট ছোট লঞ্চ ও নৌকাগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ আসা ঝড়ে মাঝনদীতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে মাঝিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language