জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৯২

ঢাকা, ১২ মে – দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মৃতদের মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে এবং বাকি ৬ জন এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। এই সময়ে নতুন করে ১ হাজার ১৯২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত প্রায় দেড় মাসে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৬৮ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে বলে প্রমাণিত হয়েছে। বাকি ৩৫৬ শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে।

গত দেড় মাসে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। এছাড়া প্রায় ৫১ হাজার ৫৬৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর হার ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত ১৮৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯৩২ জন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language