শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে ইরান: সেনাপ্রধান

তেহরান, ১৯ এপ্রিল – ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান আমির হাতামি। তিনি জানিয়েছেন, শত্রুর যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় ইরানি সামরিক বাহিনীর সদস্যরা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।
সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সেনাপ্রধান এই প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।
আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সাথে সমন্বয় রেখে সেনাবাহিনী তাদের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। সেনাপ্রধান আরও উল্লেখ করেন যে, ইরানি বাহিনী আত্মত্যাগ ও জিহাদি চেতনায় গভীরভাবে উদ্বুদ্ধ। তারা তাদের পবিত্র দায়িত্ব পালনে সবসময় অবিচল।
শত্রুর মোকাবিলায় এবং দেশের স্বার্থে আত্মত্যাগের জন্য বাহিনীর সদস্যরা ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছেন এবং যেকোনো উসকানির উপযুক্ত জবাব দিতে তারা সচেষ্ট থাকবেন।
এনএন/ ১৯ এপ্রিল ২০২৬







