উত্তর আমেরিকা

ইরান যুদ্ধ শেষ হলে গ্যাস ও বিদ্যুতের দাম কমবে বলে দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ১৫ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে ইরান যুদ্ধ সমাপ্ত হলে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং এর প্রভাবে বিদ্যুতের দামও কমে যাবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে যুদ্ধে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে এমন খবর পাওয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি অস্ত্র সরবরাহ বন্ধের জন্য শি জিনপিংকে অনুরোধ জানান। ট্রাম্পের দাবি অনুযায়ী জবাবে শি জিনপিং তাকে নিশ্চিত করেছেন যে চীন ইরানকে কোনো ধরনের অস্ত্র প্রদান করছে না।

ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করে ট্রাম্প বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেওয়া হলে সমগ্র বিশ্ব ধ্বংসের মুখে পড়বে। তিনি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করেন।

এস এম/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language