পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ ৯১ লাখ নাম

কলকাতা, ৯ এপ্রিল – পশ্চিমবঙ্গে নির্বাচনী আমেজ শুরু হলেও একটি বড় ধাক্কা হয়ে এসেছে সদ্য সংশোধিত ভোটার তালিকা। এই তালিকা থেকে প্রায় ৯১ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। এত বিপুল সংখ্যক মানুষের ভোটদান নিয়ে বর্তমানে গভীর ধোঁয়াশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার আগে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা যায় সেখান থেকে প্রায় ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশন সেই সময় জানিয়েছিল যে আরও প্রায় ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম পুনরায় বিবেচনা করা হচ্ছে। পরবর্তীতে জানা যায় সেই বিবেচনাধীন তালিকা থেকেও ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। ফলে এবারের সংশোধিত তালিকায় সব মিলিয়ে মোট ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ জন ভোটারের নাম কাটা গেছে।

তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় সর্বোচ্চ ১২ লাখ ৬০ হাজার ৯৬ জনের নাম বাদ গেছে। এছাড়া মুর্শিদাবাদ জেলায় ৭ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন এবং মালদহ জেলায় ৪ লাখ ৫৯ হাজার ৫৩০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language