আইন-আদালত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ও ৩০ এপ্রিল

ঢাকা, ৩০ মার্চ – ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার অ্যাসোসিয়েশন) ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে সমিতির মূল ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই তফসিল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণ করা হবে। এরপর ৮ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৯ এপ্রিল বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ১২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিনেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের আগে আগামী ২৬ এপ্রিল প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

সবশেষে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৯ ও ৩০ এপ্রিল ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এনএন/ ৩০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language