জাতীয়

সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: জামায়াত আমির

ঢাকা, ২৯ মার্চ – জাতীয় সংসদ ইনসাফ বা ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হলে দেশের সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

সংসদ যেন দেশের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সেই আশাবাদ ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদের এই আসনটি ন্যায়বিচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেপুটি স্পিকার তার আসন থেকে নিরপেক্ষভাবে সবকিছু বিবেচনার যে বার্তা দিয়েছেন, সেজন্য তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

জামায়াতের আমির ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে বলেন, সংসদে দায়িত্ব পালনের সময় তাদের দল সম্ভাব্য সকল ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। মানুষ হিসেবে যে কারও ভুল হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ডেপুটি স্পিকারের আসন থেকে কোনো ভুল হলে তা শুধরে দিয়ে তারা সহযোগিতা করার দায়িত্ব নির্দ্বিধায় পালন করবেন।

এনএন/ ২৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language