জাতীয়

শিক্ষার্থীদের মার্কিন ভিসা বাতিল হতে পারে যেসব কারণে

ঢাকা, ২২ আগস্ট – যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বাতিলের কারণসমূহ জানিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি পড়াশোনা ছেড়ে দেন ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকেন অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করেই শিক্ষা কার্যক্রম থেকে সরে দাঁড়ান তবে তার ভিসা বাতিল হতে পারে।

এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভবিষ্যতে পুনরায় যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতা হারাতে পারেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও আইনি জটিলতা এড়াতে দূতাবাস শিক্ষার্থীদের ভিসার সকল শর্ত যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

এছাড়া শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করাও অপরিহার্য বলে বার্তায় বলা হয়েছে।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language