জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার

ঢাকা,২৩ নভেম্বর-পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language