সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা, ২৯ মার্চ – সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, সফরকালে সেনাপ্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন। পাশাপাশি তিনি সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এর বাইরে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণেরও পরিকল্পনা রয়েছে।
সেনাপ্রধানের এই সরকারি সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এনএন/ ২৯ মার্চ ২০২৬









