ইউরোপ

দুঃসময়ে ইরানের পাশে থাকার অঙ্গীকার পুতিনের, সামরিক সহায়তা বৃদ্ধির ইঙ্গিত

রাশিয়া, ২১ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো দুঃসময়ে ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি ইরানকে রাশিয়ার বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যায়িত করেন। ক্রেমলিনের সূত্রমতে বার্তাটি মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্দেশে পাঠানো হয়েছে।

ওই বার্তায় পুতিন ইরানের জনগণের প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে তারা বর্তমানের এই কঠিন সময় অত্যন্ত সম্মান ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে। অন্যদিকে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক কার্যক্রমে রাশিয়ার সহযোগিতা বৃদ্ধির জোরালো ইঙ্গিত পাওয়া গেছে।

একাধিক পশ্চিমা গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী মস্কো এখন ইরানকে উন্নত ড্রোন হামলার কৌশলগত সহায়তা প্রদান করছে যা আগের চেয়ে অনেক বেশি সুনির্দিষ্ট ও উন্নত পর্যায়ের।

এর পাশাপাশি মার্কিন সেনা যুদ্ধজাহাজ ও সামরিক বিমান চলাচলের অবস্থান এবং গতিবিধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও রাশিয়া ইরানকে সরবরাহ করছে বলে অভিযোগ উঠেছে।

ধারণা করা হচ্ছে এসব সংবেদনশীল তথ্যের একটি বড় অংশ রাশিয়ার নিজস্ব উন্নত স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে নিয়মিত সংগ্রহ করা হয়ে থাকে।

এ এম/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language