মধ্যপ্রাচ্য
কুয়েতের দুই তেল শোধনাগারে পরিকল্পিত হামলার পর আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

কুয়েত সিটি, ১৯ মার্চ – কুয়েতের মিনা আল আহমাদি এবং মিনা আবদুল্লাহ নামের দুটি প্রধান তেল শোধনাগারে একই সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতির মাধ্যমে কুয়েত ফায়ার ফোর্স এই তথ্য নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনা দুটিতে পরিকল্পিত হামলার পরপরই এই আগুনের সূত্রপাত হয়। দেশের অন্যতম প্রধান এই দুই জ্বালানি কেন্দ্রের ক্ষয়ক্ষতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনতে জরুরি উদ্ধারকারী দল তৎপর রয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং আগুন পুরোপুরি নেভানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এস এম/ ১৯ মার্চ ২০২৬









