মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা, হেবরনে নিহত ৩ নারী

তেল আবিব, ১৯ মার্চ – ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত দুই ঘণ্টার ব্যবধানে এটি তাদের দ্বিতীয় দফার হামলা। আগের হামলায় তেহরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করেছিল বলে জানা গেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিমতীরের হেবরন এলাকার একটি শহরে তিন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।

এদিকে নতুন করে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের কারণে তেলআবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language